1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত বিচারকের উপর মাটির ঢিল ছুড়ে মারার অভিযোগ

Md Hosen
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা করেছে মাটি কাটার চক্রের সদস্যরা। সোমবার বিকেলে উপজেলার শতাব্দি ইউনিয়নের রামকৃষ্ণ দি গ্রামে অভিযানে গেলে এ ঘটনা ঘটে। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তৌহিদুল ইসলাম বারি। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে উপজেলার শতাব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি ও খিদিরপুর গ্রামে ফসলি জমির মাটিকাটা চলছে। প্রশাসন কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও তা বন্ধ করা যায়নি। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পুলিশ সহ একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু অচল করে দেওয়া হয়। এতে মাটি কাটার চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ইট পাটকে নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় ভ্রাম্যমান আদালতের সদস্যরা। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রশাসনের লোকজন। এ বিষয়ে জানতে উপজেলার সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির মোঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ইউএনও এবং থানার ওসিকে ফোন করা হলে তারাও রিসিভ করেননি। এ বিষয়ে জানতে সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, অভিযান শেষ করে আসার সময় ওই এলাকার কয়েকজন মাটির ঢিল ছুড়ে মারে । এর বেশি কিছু হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com