1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

ঢাকা বনানীর কড়াইলে মেয়ের বান্ধবী ১২ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনি

সোহেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির বউ বাজারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম সুমন (৪০)। জানা গেছে, নিজের মেয়ের বান্ধবীকে ধর্ষন করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন সুৃমন। বস্তির নেতারা থানা পুলিশকে চাপ দিয়ে মামলার মোড় ঘোরানোর চেষ্টা করছে। ভুক্তভোগীরা নিতান্তই গরিব। এমন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। মেয়ের মাধ্যমেই শিশুটিকে বাসায় ডেকে আনেন সুমন। ডেকে এনে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে শিশুটিকে ভয় দেখিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করে। বলে ভিডিওটি ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিবে। পরে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক সুমনকে ধরে গনপিটুনি দেয়। পরবর্তীতে কড়াইল বস্তির নেতারা ঘটনাস্থলে এসে ধর্ষক সুমনকে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচাতে কড়াইল বউ বাজারে একটি স্কুলে আটকে রাখে। বনানী থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ধর্ষক সুমনকে থানায় নিয়ে যায়। জানা গেছে বনানী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। জানা গেছে, সুমনকে রোষানল থেকে বাঁচানো নেতারা উপস্থিত এলাকাবাসীকে নিষেধ করেন মিডিয়াতে যেন উক্ত ধর্ষণের বিষয়ে কথা না বলেন। প্রত্যক্ষদর্শী বিল্লাল হাসান বলেন, ধর্ষক সুমন আজকে শিশুটির সঙ্গে যে নিকৃষ্ট কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com