1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

তারাগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে মানববন্ধন

মোঃ শাহজাহান আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রংপুর তারাগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি) প্রকল্পের টাকা আত্মসাত,অনিয়ম ও বেআইনি ভাবে সরকারি গাছ কাঠার অভিযোগে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:কে এম ইফতেখারুল ইসলাম কে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্য, ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সদস্য, স্থানীয় খামারি ও স্থানীয় লোকজন। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন পিজি গ্রুপের সদস্যদের সভা ও প্রশিক্ষণে খাবার ও প্রশিক্ষণ ভাতার টাকা আত্মসাত, নিজের পছন্দের লোকদের প্রশিক্ষণ দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কে এম ইফতেখারুল ইসলাম। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের গাছ কাঠা ও টেন্ডার ছাড়াই অবৈধ ভাবে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পিজি গ্রুপের (প্রডিউসর) গ্রুপ সদস্য সাবিনা ইয়াসমিন বলেন সরকারি বরাদ্দ নেই বলে জানিয়ে সদস্যদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছেন তিনি। আগে প্রশিক্ষণ ও নিয়মিত সভা অনুষ্ঠিত হলেও কয়েক মাস যাবত তা হচ্ছে না। উপজেলা ডেইরি এন্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইমদাদুল হক বলেন এ কর্মকর্তা যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করতে গেলে তিনি কারো কথা কানে নেন না। যারা খামার ও গরু পালনের সাথে যুক্ত নয় এমন ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেন। এই অনিয়মকারী, দুর্নীতিবাজ কর্মকর্তাকে যদি ৪৮ ঘন্টার মধ্যে অপসরণ করা না হয়, তাহলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গাছ কাঠার বিষয়ে স্থানীয় এক বক্তা মো: মোরছালিন হক বলেন, বন ও পরিবেশ অধিদপ্তরের লিখিত অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা যেকোনো ব্যক্তির জন্য যেমনি বেআইনি, সেই সাথে টেন্ডার বহির্ভূত গাছ বিক্রি করাও বেআইনি , তাই বলতে চাই সরকারি নিয়ম, নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেআইনি ভাবে গাছ কাঠা ঐ কর্মকর্তাকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com