1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

উজিরপুরে থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে ন্যায় বিচারের দাবিতে সেনা ক্যাম্পে অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

উজিরপুরে ন্যায় বিচারের দাবিতে একাধিক বার থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পরিবারের প্রবাসীর স্ত্রী আঞ্জুৃ আক্তার -২৮। আঞ্জু আক্তার উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী তিনি বলেন, দীর্ঘ দিন তার স্বামী শ্বশুর বাড়ির লোকজন জমিজমা সুখ শান্তিতেই ভোগদখল করে আসছিলেন, কিন্তুু গত ১৬/১৭ বছর পূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ করার কারনে তাদের বসত বাড়ি সহ ক্রয় কৃত সম্পত্তি দখল করার নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একই বাড়ির প্রতিপক্ষ ভূমিদস্যু মৃত হাচেন ঢালীর পুত্র আনোয়ার ঢালী – ৪৫, সালাম ঢালী- ৪৮, সাত্তার ঢালীর পুত্র মিলন ঢালী – ৩০, মিন্টু ঢালী -২৮ খালেক ঢালীর পুত্র ফরিদ ও আলাউদ্দিন ঘরামীর পুত্র -মাসুম ঢালী গং। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা আওয়ামী লীগ করার দাপটে তাদের দলবল নিয়া আমাদের জমি দখল করতে মরিয়া উঠেন তারা। এ নিয়ে স্হানীয়দের সহতায় শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উজিরপুর থানায় সায়েমের স্ত্রী আনজু আক্তার একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে গত ৮ মার্চ ২০২৫ উজিরপুর সেনা ক্যাম্পে ন্যায় বিচার পেতে আবেদন করেন প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আঞ্জু আক্তার। অপরদিকে ১৮ মার্চ মঙ্গলবার আঞ্জুর বিধবা শাশুড়ী অসহায় সোনাই বেগম- ৭০ কন্যা মনিয়া, ও তার চাচাত ভাইর স্ত্রী তানিয়া প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আনজু আক্তার জানান আমরা খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছি আমাদের জমি জমা ঘরবাড়ি লুটপাট করে আমাদেরকে যে কোন সময় মেরে ফেলতে পারে আমাদের প্রতিপক্ষরা। এমনকি ভূমিদস্যুদের অব্যাহত হুমকির মুখে এখন বসত ভিটা ছেরে আমাদেরকে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারের লোকজন । সরকার পতন হলে তারা এখন বর্তমান সময়ের লোকজনদের ম্যানেজ করে এ সকল অপরাধ মুলক কর্মকান্ডে ব্যাস্ত সময় পাড়ি দিচ্ছেন। তানিয়া আরো বলেন গত ১০/১২ পুর্বে তাদের প্রতিপক্ষরা তাদের বসত ভিটার সামনে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করায় তারা এখন সর্বখানিক আতন্কে দিন কাটাচ্ছেন। তাই তাদের জীবন বাঁচাতে প্রশাসনের সর্বাত্তক সহযোগিতা কামনা করছেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারে লোকজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com