1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিগত ফ্যাসিস্ট সরকার জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করে মেরে ফেলেছে

Tajuddin Md munir
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিগত ফ্যাসিস্ট সরকার জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করে মেরে ফেলেছে। যারা আমার পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। তবে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা আমার পিতাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক। এখনো তারা সরকারের বিভিন্ন পদে আসেন। তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে। ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর এদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে ২৪ এর ৫ আগস্টের বিজয়। পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমীর মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশাসী নয়। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করিনা। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার বড় ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে। বিএনপির সাথে সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চুড়ান্ত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com