1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

১১২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১১২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে ভারতীয় মদ উদ্ধারসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রিপন মিয়া (২৬)। সে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন এর বানিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।  পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে নিষিদ্ধ ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযানের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে পাচারের জন্য ট্রাকের অপেক্ষায় থাকার সময় অবৈধ ১১২ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধারসহ ব্যবসায়ীকে আটক করে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com