1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের স্মরণসভা অনুষ্ঠিত হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রামে দেবে যাওয়া ব্রিজ ১৩ বছর ধরে অচল, দুর্ভোগে বুড়াবুড়ী ইউনিয়নের হাজারো মানুষ,- দেখার যেন কেউ নেই ? আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ-

কুড়িগ্রামে বিজিবির অভিযানে দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ আটক ১

মোঃ মেছবাহুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজারের কাছাকাছি ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সামিউল ইসলাম। তিনি বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির দিয়াডাঙা ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল রবিবার রাত ৮টার দিকে মইদাম এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে আটক করা হয়। তল্লাশিকালে তাঁর কাছে ১,৯২৫টি ভারতীয় ইয়াবা, নগদ তিন লাখ টাকা, মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “মাদক পাচার বন্ধে সীমান্তে আমাদের নিয়মিত অভিযান চলছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা থেকে মাদক নির্মূল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটক সামিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান জনমনে স্বস্তি সৃষ্টি করেছে। তবে মাদক চোরাচালান বন্ধে আরও কঠোর নজরদারি ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com