1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক চাপায় দাদি-নাতি’র মৃত্যু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ইজিবাইকের চাপায় দাদি নাতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের নাতি মহশিন। এলাকাবাসী সুত্রে জানা গেছে, মহম্মদপুর-বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম ও জুনু বেগমকে (৫০) চাপা দেয়। এ সময় ইজিবাইকটি উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হন। তাদেরকে প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চাপা পড়া আর এক মহিলা জুনু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারভিন বেগমকে ও নাতি মহশিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম ও শিশুটি মারা যান। স্থানীয় গ্রাম পুলিশ(চৌকিদার) রেজাউল করিম জানান, পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিল। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় এবং উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, ইজিবাইক চাপায় দাদি নাতি নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com