1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম। পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যায়। শুভ ঢাকায় চাকরী করতো। গতকাল সে বাড়ি এসেছে। আজ সকালে নতুন পোষাক নিয়ে তারা ৩ ভাই পাথরঘাটার কেরাতপুরে শুভর চাচা শ্বশুর বাড়ি যাচ্ছিলো। তারা ছিলো ৪ ভাই। এক ভাই ছোট বেলায় পানিতে ডুবে মারা গেছে। বাকী ৩ ভাই একত্রে মারা গেলো। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com