1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

তিনজন মাদক কারবারী গ্রেফতার

মোঃমনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে
কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র‌্যাব-১৫ দায়িত্বাধীন এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। কক্সবাজার একটি ইয়াবা পাচার প্রবণ এলাকা হওয়ার সুবাদে স্থানীয় মাদক কারবারীদের যোগসাজশে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকরা ইয়াবা কারবারে সাথে জড়িত হয়ে পড়েছে। এই মাদক কারবারীরা ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থা অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পাচার করছে। মাদকের এই ভয়াল থাবা থেকে যুব সমাজ ও দেশকে বাঁচাতে র‌্যাব-১৫ কর্তৃক দায়িত্বাধীন এলাকায় প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সার্বক্ষনিক মনিটরিং’সহ তৎপরতা অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে জাদিমুড়া এলাকা হতে হ্নীলা বাজারের দিকে আসছে। এমন নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১৩.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এর পশ্চিম পার্শ্বে নয়াপাড়া শালবাগান রাস্তার মাথায় কালুর ভাত ঘর নামক দোকানের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃ গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে জাদিমুড়ার দিক হতে ছেড়ে আসা একটি সাদা বর্ণের প্রাইভেটকার তল্লাশীর নিমিত্তে থামানোর জন্য সংকেত দেয়। প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র‌্যাবের আভিযানিক দলের সংকেত পেয়ে ও উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ী থামিয়ে দৌড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদের তিনজনকে’ই আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানোমতে তাদের সাথে থাকা সাদা বর্ণের প্রাইভেটকারের পিছনের সিটের পিছনের অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০১টি প্রাইভেটকার (যার রেজিঃ নং-চট্ট মেট্রো গ-১২-৩৬২৭ ও চেচিস নং- NZE 121-3284483), ০১টি চাবি, ০৩টি এন্ড্রয়েড মোবাইল, ০৬টি সীম কার্ড ও নগদ ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা) জব্দ করা হয়।
৩। গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক কারবারীদের বিস্তারিত পরিচয় :
১) মোহাম্মদ নূর (২৮) (রোহিঙ্গা) পিতা-মৃত অলি আহাম্মদ, সাং-ব্লক-জি/৩১, বালুখালী ১, ক্যাম্প-০৯, মাঝি-মোহাম্মদ এমরান, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২) মোহাম্মদ ইছহাক (২০), (রোহিঙ্গা), পিতা-নাজির আহম্মেদ, সাং-মুছনী বক্কর মেম্বারের রাস্তার মাথা, ব্লক-এইচ/৮, ক্যাম্প-২৬, মাঝি-মোঃ শুক্কুর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
৩) মোঃ জাহেদ উল্লাহ (৩৮), পিতা-মোঃ ইসলাম, সাং-দক্ষিণ ডেইলপাড়া, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৪।  গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর পরস্পরের যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে বলে জানায়।
৫। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com