1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) ঢাকা–খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস (গোল্ডেন লাইন, ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৫) ঢাকাগামী পথে চলার সময় মহাসড়কের এপার থেকে দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে তিনজন—তানিয়া (৩০), মো. সোহরাব (৫৫) এবং কিশোর মিনহাজ (১৫)—কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোহরাব ও মিনহাজের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। নিহত মিনহাজ (১৫) মিঠু মীরের ছেলে। তার বাড়ি মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে। অপর নিহত মো. সোহরাব (৫৫) লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা এবং নওপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন—তানিয়া (৩০), সামাদ (৬৫), সাখায়েত (৫০) এবং আলী (৭৫)। তাদের মধ্যে তিনজনের বাড়ি নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এবং অপরজন মেছড়দিয়া গ্রামের বাসিন্দা। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাতে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com