1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন কে সংবর্ধনা। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের কোনো টালবাহানা বরদাস্ত করা হবে না — ড. এনামুল হক উলিপুরে ধরনী বাড়ী ইউ পি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নালিতাবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে, উদ্ধার করতে গিয়ে নিহত মা মধুটিলায় হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সমাধানের আশ্বাস

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ

মোঃ মহিম ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বনপ্রহরীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় ৪ শিকারি হরিণের মাংস ও একটি নৌকা রেখে সুন্দরবনে গহীনে পালিয়ে যায়। ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় পলাতক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। এর পাশাপাশি হরিণের মাংস কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com