1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

রায়গঞ্জে আয়নাঘর কেলেঙ্কারি: বাড়ির মালিক সুমন গ্রেপ্তার, আদালতে জবানবন্দি

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কথিত ‘ব্যক্তিগত আয়নাঘর’–এ নারী-পুরুষকে অবৈধভাবে আটকে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় আলোচিত বাড়ির মালিক সুমন সেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জ ডিবির এসআই নাজমুল হক রতন জানান, মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত (১)-এর বিচারক আলমগীর হোসেন ১৬৪ ধারায় সুমনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার সুমন সেখ (২৩) রায়গঞ্জ উপজেলার সোনারাম মধ্যপাড়ার বাসিন্দা এবং জহুরুল ইসলামের পুত্র। এ নিয়ে আলোচিত ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। এসআই নাজমুল হক বলেন, “সোমবার রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত তার বাসার নিচতলায় দুটি কক্ষ ভাড়া নেন। সেখানে দুইজন নারী ও পুরুষকে আটকে রাখা হতো। সুমন নিজেই তাদের খাবার সরবরাহ করতেন। এছাড়া আরাফাতসহ আরও দুই থেকে তিনজন ওই ঘরে নিয়মিত যাতায়াত করতেন।” পুলিশ জানায়, সুমন সেখ বর্তমানে দায়ের হওয়া দুটি মামলারই আসামি। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com