1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

ফেনসিডিল মামলায় নুর মোহাম্মদের তিন বছরের কারাদণ্ড

দেলোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ফেনসিডিল চোরাচালান মামলায় বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে—বেনাপোল থেকে একটি বাসে করে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নুর মোহাম্মদকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার রায় ঘোষণার দিন বিচারক নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং বকুল হোসেনকে খালাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com