1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ১০০ টাকার জন্য প্রাণ গেল তামিমের, মঠবাড়িয়ায় আলোচিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার

আশরাফুল ইসলাম সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত তামিম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তামিমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ রাস্তার পাশে একটি ডোবার পানিতে ফেলে দেওয়া হয়। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সূত্রপাত মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধ থেকে। নিহত তামিম ওই টাকা আসামি রিয়াদের কাছে পেত। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ক্ষোভে-প্রতিশোধে রিয়াদসহ অন্যান্য হত্যাকারীরা মিলে রাতের অন্ধকারে তামিমকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রধান আসামি রিয়াদকে গ্রেফতারের পর তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে দক্ষিণ বন্দর এলাকা থেকে আরেক আসামি রমজানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরও জানায়, হত্যার পর তামিমের অটোরিকশাটি মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামিরা। মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, মামলার বাকি আসামিদেরও চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com