1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল তার অনুসারীরা

সোহেল হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে তার অনুসারীরা। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি আশরাফ উদ্দিন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফ উদ্দিনকে শনিবার দুপুরে কমলনগর থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করে। এ সময় তার হাতে হাতকড়াও লাগানো হয়। গ্রেপ্তারের খবর তার অনুসারীদের ভিতর ছড়িয়ে পড়লে কয়েক শত নারী-পুরুষ এক হয়ে পুলিশের উপস্থিতিতে হট্টগোল শুরু করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ অনুসারীরা আশ্রাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। আওয়ামী লীগ নেতাকে না পেলেও পরে পুলিশ তাকে পরানো হাতকড়াটি উদ্ধার করে।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘আশ্রাফ উদ্দিন মামলার আসামি। পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় কয়েক শ নারী-পুরুষ পুলিশকে ঘিরে আসামি ছিনিয়ে নেয়। আমাদের পুলিশ মাত্র ৯-১০ জন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com