1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

চোরাই মোটরসাইকেল ও মদসহ আটক ৮

জাহাঙ্গীর সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার  পূর্বধলা উপজেলায়, একটি চোরাই মোটরসাইকেল   আরোহী  সহ দুইজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে ৩৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা  হলো-সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. মোবারক ও নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মো: গোলাম রব্বানী’র ছেলে মরম আলী। অপরদিকে চোলাই মদসহ আটক মাদক বিক্রেতারা হলো- পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের নমিতা রবি দাস ও চয়ন রবি দাস। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিনগত রাতে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও চোলাইমদ উদ্ধার করা হয়। এসব উদ্ধারের পাশাপাশি জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com