1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

আলহাজ্ব শাহাজাহান চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর আমির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ,সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী’র সাথে ৯ জুন সোমবার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাত করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ আসন্ন জন্মাষ্টমী উদযাপনের বিষয়ে আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী’র সাথে মতবিনিময় করেন এবং  তাঁর কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এ সময় আমীর বলেন, এ বাংলাদেশ সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, এখানে যে যার মত ধর্মীয় নীতি অনুযায়ী তাদের উৎসব উদযাপন করবে। তিনি আরো বলেন,আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকার সুযোগ করে দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক শ্রী সুনীল কুমার চৌধুরী (বি এসসি), কলামিস্ট সুমন  মজুমদার হিরো,পরিষদের সভাপতি শ্রী পলাশ দাশ, সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, যুগ্ম সাধারন সম্পাদক শ্রী রনজিত দাশ নটু,  শ্রী পুলক মজুমদার,শ্রী প্রদীপ শীল,প্রচার সম্পাদক শ্রী পলাশ বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com