1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মোঃ মানিক মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মুর্শেদ আলমের সভাপতিত্বে সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ আহমদ সিদ্দিকি। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের বলেন আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান থেকে তোমাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও জন্মস্থানে ফিরে এসে সেই স্থান আলোকিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, কলেজের দাতা সদস্য আজমান আলী, শিক্ষানুরাগী ও সামাজিক বক্তিত্ব লায়ন আসাদুল হক আসাদ,কলেজের সহকারী অধ্যাপক নওশাদ হোসেন, বিপ্রেশ রায়, আব্দুর রাশীদ, শামীম আরা বেগম, জাহাঙ্গীর সেলিম, আব্দুর রশীদ, প্রভাষক শেখ মো. জাকির হোসেন, উজ্জল চৌধুরী, কমলেশ বিশ্বাস, সব্যসাচী তালুকদার। গভর্ণিং বডির সদস্য জুয়েল আহমদ, আজিজুল হক  সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।পরীক্ষার্থীদের পক্ষে মনিকা আক্তার ও আল-আমিন সারওয়ার বলেন আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয় বিদ্যাপীঠ থেকে আর স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মুহূর্ত। আপনাদের কাছ থেকে আদর-স্নেহ আর যতটুকু ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবোনা। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম বয়ে আনতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com