1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার: আদালতকে সোহেল চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা

শিক্ষার মান উন্নয়নে খুলনা মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষকদের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়

ইন্দ্রজিৎ টিকাদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

১৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মেট্রো পুলিশ লাইন হাই স্কুল, খুলনার সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। রেজাল্টের উন্নতির জন্য স্কুলের পাঠদান পদ্ধতি যুগোপযোগী এবং ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও মনোযোগী হতে হবে। শিক্ষকদের শিক্ষা দানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা। তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ‍মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ পুলিশ স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com