1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার: আদালতকে সোহেল চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে
আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সারা দেশের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডঃ মুহাম্মদ ইউনূস এদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করবেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.সি আর আবরার সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে। গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে। ফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফলাফল জানার উপায়:
অনলাইনে: শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd)
এসএমএসে: SSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ফলাফল যাচাই ও প্রকাশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এবারের ফলাফলের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com