1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

বিপিএল মাতাতে আসছেন যেসব ক্যারিবিয়ান- প্রোটিয়া তারকারা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে
পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো বিপিএলের পুরাতন রেওয়াজ। সেই ধারাতেই শুরু হয়েছিল এবারের বিপিএল। দুই দেশের পরিচিত সব ক্রিকেটার খেলেছিলেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজ লিগে। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর থাকা হচ্ছে না।

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তানের নিজস্ব ফ্র্যাঞ্চাইজ লিগ পিএসএল। যার জন্য এখন থেকেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের খেলোয়াড়রা। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মত তারকাদের এনওসি বা অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হচ্ছে কাল। আবেদন করেও তারা নিজেদের বিপিএলে থাকার মেয়াদ বাড়াতে পারেননি। পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই ১৩ ফেব্রুয়ারির পর নিজ দেশের লিগ খেলতে চলে যাবেন।

অন্যদিকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের তারকারা চলে যাবেন জাতীয় দলের হয়ে খেলতে। মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, আভিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা চলে যাবেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে অংশ নিতে।

এদিকে চলে যাওয়ার এই মিছিলে বিপিএল রঙ হারিয়ে ফেলবে এমন সম্ভাবনা নেই। এসএ টি-টোয়েন্টি শেষের দিকে। আবার অস্ট্রেলিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও শেষ হয়েছে। শেষের পথে আছে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি। এখান থেকে একাধিক ক্যারিবিয়ান এবং প্রোটিয়া তারকা ছাড়া পেয়ে বিপিএলে যোগ দিবেন।

ঢাকা এবং চট্টগ্রাম পর্বে বিপিএলে যোগ দেবেন ক্রিকেট বিশ্বের বড় কিছু নাম। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শেষ হলেই বিপিএলের খুলনা শিবিরে আসবেন শাই হোপ, ওশান থমাসরা। দুজনই চট্টগ্রাম পর্বে বিপিএলে যোগ দেবেন।

বিপিএলের নিয়মিত মুখ আন্দ্রে রাসেল, সুনীল নারিন যুক্ত হবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আসবেন রোমারিও শেফার্ড এবং ইংলিশ ওপেনার ফিল সল্ট। রংপুরে যুক্ত হবেন নিকোলাস পুরান এবং রাসি ফন ডার ডুসেন। যদিও এই প্রোটিয়া ব্যাটার কবে বিপিএলে যোগ দেবেন তা অনিশ্চিত।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com