1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিষাক্ত চিংড়ি ৮০ কেজি ও নৌকা আটক, জড়িতরা পলাতক

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধীনে খাশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা ৮০ কেজি চিংড়ি মাছ এবং একটি নৌকা আটক করেছে। বুধবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ছেঁড়া নদীর বাওন এলাকা থেকে এই বিষাক্ত চিংড়ির চালান উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা গভীর বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃত নৌকা থেকে দুটি অবৈধ ভেশাল জাল এবং দুই বোতল কীটনাশকও উদ্ধার করা হয়েছে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বিষাক্ত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com