1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
রাজধানীর জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০। র‍্যাবের দাবি, তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত।র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করে।আটককৃতরা হলেন- জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), জুরাইন বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূইয়ার ছেলে মোঃ মোক্তার ভূইয়া (৪০)।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com