1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি কৌশলে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। সে এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করত।
নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়েও করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
তিনি বলেন, শনিবার রাতে বিপুলের পরিচিত লোক দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে বাপ্পী ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।
ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন যশোরের প্রশাসন
এ ব্যাপারে যশোর কেতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবলু হাসনাত খান জানিয়েছেন, জড়িতরা শনাক্ত হয়েছে। পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড। হত্যাকান্ডে জড়িতদের খোঁজে একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই আটক করে আইনে সোর্পদ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com