1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভুরুঙ্গামারীতে ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

মোঃ গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্যাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটো চালকসহ ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ৩ জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আনিকা (১২)।

জানাগেছে, রোববার (১৩ জুলাই) দুপুরে চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের মাওলানা আবুবকর সিদ্দিক সপরিবারে সোনাহাট স্থলবন্দররে ঘুরতে যান। সোনাহাট স্থলবন্দর থেকে একটি অটো রিকসা ভাড়া করে ভূরুঙ্গামারী আসার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু হয়।

অটোচালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। আহতরা হলো রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা (৯)। এদেরকে ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com