1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কেন্দ্রীয় আওয়ামী নেতা হিমু গ্রেফতার

মোঃ কবির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সম্মানীত সদস্য তারেক শামস খান হিমু (৬২) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে ঢাকা শাহ-জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪  সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতিক) হয়ে অংশ নিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। সে দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। তিনি আমেরিকা থেকে গতকাল সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com