1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার: আদালতকে সোহেল চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো

কাঠালিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম, শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা ও আশিকুর রহমান নাহিদ।
সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন, মাদ্রাসা থেকে ২ জন এবং ভোকেশনাল শাখা থেকে ২ জন শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ অর্জন করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com