1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

মোঃ সাব্বির জমাদ্দার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রেজাউল শিকদার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজী পাড়ার বাসিন্দা এবং মৃত মালেক শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
গত শুক্রবার (১৮ জুলাই) সকালে রেজাউল লোহাগড়া-জয়পুর সড়কে ইজিবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মাকড়াইল কাজী পাড়া কবরস্থানে দাফন করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লোহাগড়া ইজিবাইক ও সিএনজি চালক সমিতির সভাপতি রেজাউলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com