1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

শ্রীনগরে বসত-ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম নাহিন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নাহিন ওই এলাকার আসাদুর জামান বাবুর পুত্র।

নাহিনের দাদী আলেয়া বেগম জানান, ৬-৭ বছর আগে নাহিনের বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নাহিন আমার সাথে গ্রামে বসবাস করতো। গত শনিবার নাহিদ হঠাৎ ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করে। রাতে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে। সকাল ৯টার দিকে নাহিনের কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলার চেষ্টা করি। পরে ঘরের পিছনের দিকের দরজার ফাক দিয়ে দেখতে পাই নাহিন ফাঁস দিয়ে ঝুলে আছে। চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।

ভাগ্যকুল ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মো. শিপন বেপারী বলেন, খবর পেয়ে পুলিশের এসআই আনোয়ার ঘটনা-স্থলে আসেন। শ্রীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com