1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার ভোরে পৌরসভার কালিমাতা ও দূর্গা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে হাবিব (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালীমাতা ও দুর্গা মন্দিরে আজ রোববার ভোরে হাবিব (২৫) নামে এক যুবক মন্দিরে প্রবেশ করে মন্দিরের দুর্গা, গণেশ, লক্ষী, সরস্বতী, কার্তিক, কালী ও ওসুর প্রতিমা ভাঙচুর করে। পরে পূজা কমিটির লোকজন ঘুম থেকে উঠে মন্দিরে যাইয়া দেখেন মন্দিরের ৭টি প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। পরে মন্দিরের সামনে থাকা সিসি ক্যামেরা অনুসন্ধান করে হাবিবুর রহমান হাবিব(৩৩) নামে এই যুবককে শনাক্ত করা হয়। এই যুবক মন্দিরে প্রবেশ করে মন্দিরের প্রতিমা ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় মন্দিরের সভাপতি গোয়া চন্দ্র বর্মন বাদী হয়ে হাবিবুর রহমানকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সিমলা পল্লী গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিবকে পুলিশ ভোরেই নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি গয়া চন্দ্র বর্মন বলেন, সবাই ঘুমে থাকা অবস্থায় ভোরে হাবিব নামে এক যুবক মন্দিরে প্রবেশ করে দুর্গা প্রতিমা সহ সাতটি প্রতিমা ভেঙে ফেলে। আমি বাদী হয়ে থানায় মামলা করেছি। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, সরকারি কমিশনার ভূমি লিজা রিছিল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা পূজা উদযাপন সন্টের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর, উপজেলা পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব শংকর লাল রায় ঘটনা সব পরিদর্শন করেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, দুর্গা মন্দিরের সাতটি প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আজ বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com