1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সীমান্ত পরিবহনের বাসে ডাকাত আতঙ্ক, যাত্রী ও স্থানীয়দের সহায়তায় আটক এক ডাকাত

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
 সিলেট থেকে কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে আসা সীমান্ত শাহজালাল পরিবহনের একটি বাসে ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে যাত্রী ও স্থানীয়দের তৎপরতায় এক ডাকাতকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ১০ মিনিটে বাসটি কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানকার চায়ের দোকানে অবস্থানরত লোকজনের সন্দেহ হলে তারা দ্রুত রামপুর বাজারের লোকজনকে ফোনে অবহিত করেন। পরে রামপুর বাজারের লোকজন বাসটি ৪টা ২৪ মিনিটে আটকাতে সক্ষম হন।
ঘটনার পরপরই কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান (রানা) সংবাদ পেয়ে টহল পুলিশ দল নিয়ে রামপুর বাজারে পৌঁছান। এসময় বাসে থাকা যাত্রী ও স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের একজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক হওয়া ব্যক্তির নাম কুসু চন্দ্র সরকার। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গলকুণ্ডা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নেপাল চন্দ্র সরকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com