1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন: আইনমন্ত্রী সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে কাঁপল দেশ কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের সায়েদাবাদ বাস টার্মিনাল: ভোর থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন

ঈশ্বরগঞ্জে কিশোরীকে হেনস্থা ও ধর্ষণচেষ্টার ঘটনায় ইউপি সদস্য আটক

Miah Suleman
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
Oplus_131072
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম আকন্দ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাইজবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও নিজগাঁও গ্রামের হাছেন আলীর ছেলে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মাইজবাগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজগাঁও গ্রামে এই ঘটনার অভিযোগ উঠে।
ঘটনার পর মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর খালাতো বোন বাদী হয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন্দকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কিশোরীর খালাতো বোন জানান, প্রায় এক বছর আগে টিকটকে পরিচয়ের সূত্র ধরে খোকন মিয়ার ছেলে রুমন মিয়া (২১)-এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ নভেম্বর তারা বিয়ে করেন। বিয়ের পর কয়েকদিন তিনি রুমনের বাড়িতেও অবস্থান করেন। পরে পারিবারিক বিরোধ দেখা দিলে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখভালের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সেই আশ্বাসে গত সোমবার বিকেলে তিনি বিয়ের কাগজপত্র নিয়ে রুমনের বাড়িতে যান এবং নিরাপত্তাহীনতা বোধ করায় সঙ্গে কিশোরী খালাতো বোনকেও নেন। সেখানে পৌঁছানোর পর ইউপি সদস্য সাইফুল ইসলাম তাদের বাড়ি ছাড়তে চাপ দেন এবং হুমকি দেন। রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্যের লোকজন তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এক পর্যায়ে কিশোরীকে আলাদা স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা করা হয়। এতে কিশোরী আহত হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন সকালে কিশোরীকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তারা থানায় এসে অভিযোগ করেন।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com