1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পিতা মাতা হারিয়ে অসহায় দুই কন্যা সহায়তার আবেদন লোহাগাড়ার শাহাদাত হোসেন স্বাধীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত ‎সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটক হরিণ ;উদ্ধার পর বনেই অবমুক্ত ‎গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে অর্থদণ্ড দলিল আটকে দেওয়ার নামে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল অনুষ্টিত মৌলভীবাজার পশ্চিম বাজারে পঁচা মাংস বিক্রি করার দায়ে, দোকান সিলগালা করেছেন। নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার

‎গৌরনদীর নলচিড়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
‎বরিশালের গৌরনদী উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি)–এর নলচিড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি। মঙ্গলবার  (০৯ ডিসেম্বর) গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয় থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র প্রকাশ করা হয়।
‎উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন ও সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রুবেল খানকে আহ্বায়ক এবং মো. সজিব মল্লিককে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রণয়ন করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম সুদৃঢ় করতে নতুন কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎গৌরনদী উপজেলায় গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ড গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com