1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি। বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা পিরোজপুরে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ কর্মসূচি: দৌলতখানে মাসিক স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় মরতে বসেছে বলেশ্বর নদী, পানির সংকটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বন্ধের আশঙ্কা বাঁশখালী শীলকূপ ইউনিয়নে জামায়াতের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত! লাইলাতুল কদর,মানব জাতির জন্য এক মহামূল্যবান রাত কুষ্টিয়ায় শব্দ দূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৯ হাজার হাতীবান্ধা বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের নির্দেশনা ইউএনও’র ! ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ১৫ পরিবারের মাঝে ইফতার ও সেহরি বিতরণ
সারাদেশ

গাইনী বহিঃবিভাগে আকস্মিক পরিদর্শন

রোগীদের সাথে সরাসরি কথা বললেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ফেনীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) ২৫০ শয্যা জেনারেল

আরো পড়ুন

খুলনা-৬ আসনে জামায়াতের জয়! হার বিএনপি! ৩ প্রার্থীর ভরাডুবি!

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) জেলার সুন্দরবন সংলগ্ন গুরুত্বপূর্ণ এ আসনে ২৫ হাজার ৪৪৩ ভোটের ব্যবধানে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। ব্যাপক

আরো পড়ুন

ঘামঝরানো পরিশ্রমে হাসছে গদখালীর ‘ফুলের রাজ্য’: নেপথ্যে এক অন্যরকম জীবনযুদ্ধ

ঝিরঝিরে বাতাসে দোল খাচ্ছে সারি সারি জারবেরা, গোলাপ আর রজনীগন্ধা। চারদিকে রঙের মেলা আর সুবাসের ম ম ঘ্রাণ। পর্যটকদের কাছে এ যেন এক মর্ত্যের স্বর্গ—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা।

আরো পড়ুন

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

রক্তের টান যে কখনো মুছে যায় না, তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামালপুরের মেলান্দহবাসী। দীর্ঘ ৪০ বছরের এক দীর্ঘ প্রতীক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা ফিরে পেয়েছে তাদের ‘আপন

আরো পড়ুন

তারেক রহমানের মন্ত্রী পরিষদের নতুন চমক, রাজশাহীবাসী উচ্ছ্বসিত ও উৎকণ্ঠিত!

এবারের মন্ত্রী পরিষদে স্থান পেতে যাচ্ছেন রাজশাহীর দুই প্রবীণ ও জনপ্রিয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি ও রাসিক সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু এর মধ্যে যেকোনো একজন।

আরো পড়ুন

‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

‘আয়না ঘর’-এ গুম ও নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরা লুৎফুল্লাহেল মাজেদ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনীত প্রার্থী হিসেবে তিনি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)

আরো পড়ুন

বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকী আজ

​রংপুরের পীরগঞ্জের কৃতি সন্তান ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। ১৯৪২ সালের এই দিনে পীরগঞ্জের ফতেপুর গ্রামে আব্দুল কাদের মিয়া ও ময়জুন্নেছা

আরো পড়ুন

নির্বাচন শেষে আবারো চুরি: সোনাগাজীতে মাদ্রাসা ও মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা

ভোটের সময় থেমে থাকলেও নির্বাচনের পরই সক্রিয় চক্র, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সোনাগাজী পৌরসভার অন্তর্গত রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও আলমপুর কেন্দ্রীয় জামে মসজিদে পৃথক চুরির ঘটনা ঘটেছে। নির্বাচনের

আরো পড়ুন

মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

গত রবিবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এডভোকেট,শিব প্রসাদ বাবু সোনা,। আইনজীবী

আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজুল হক(মনা) অনন্ত নিদ্রায়

   শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ফেব্রোয়ারী ২০২৬: শ্রীমঙ্গল কাকিয়ায় বাজার  গ্রীন ভিউ রেষ্ট হাউজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অনন্ত নিদ্রায় শায়িত  শ্রীমঙ্গলের পরিচিত ফার্নিচার ব্যবসায়ী, মেসার্স আলী ফার্নিচার  মালিক মো.আজিজুল

আরো পড়ুন

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com