1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এপিএস শ্যামলের বৈরালী হোটেল সহ ৪৭ টি অবৈধ স্থাপনা ধ্বংস করলো পানি উন্নয়ন বোর্ড

সুমন চন্দ্র রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধভাবে নির্মিত এপিএস শ্যামলের বিলাশবহুল বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব অবৈধ স্থাপনা।
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন ব্যাপক আলোচিত-সমালোচিত বৈরালী হোটেলসহ ৪৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিশ দেয়া হলেও তা না সরানোয় আদালতের নির্শেদে তিনজন ম্যাজিস্ট্রেট সহ শতাধিক পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপস্থিতিতে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিট্রেট ইসফাত উল কবির, নাজিয়া নওরিন,ফরিদ আল সোহান উপস্থিত ছিলেন।
হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনায় পুলিশ প্রশাসন অবৈধ উচ্ছেদ অভিযানে সহায়তা করছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, তিস্তা ব্যারাজ এলাকার ফ্ল্যাট বাইপাস একটি গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় কোন প্রকার অবৈধ স্থাপনা থাকবে না। ব্যারাজ এলাকার ৪৭টি অবৈধ স্থাপনার মালিকদের কয়েকবার নোটিশ করার পরেও তারা সরে না গেলে। অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
লালমনিরহাট জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসফাত-উল-কবির বলেন, আদালতের নির্দেশে তিস্তা ব্যারাজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছাদে তিন সদস্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম এসেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে। এতে কেউ বাধা প্রদান করেননি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com