1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় সাইদুর বস্ত্রালয়ের অবৈধ ভবন অপসারণ ও জনসমক্ষে ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা

মোঃ মহাসিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

কোন প্রকার লিজ ছাড়া অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ের ভবনের ছাঁদ অপসারণ করতে যেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) উপর হামলা, মারপিটের ঘটনায় অবশেষে ভবন অপসারণ ও ভবন মালিক ৩ ভাইয়ের জনসমক্ষে ক্ষমা প্রার্থনা চেয়ে এ যাত্রায় রেহাই। অবৈধ ভাবে নির্মিত বাকি ভবন গুলো ১ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে বাকি অবৈধ ভবনের উপর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন ঘোষণা করেছে ।গতকাল বুধবার( ৪ ডিসেম্বর) বেলা ১২ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, সেনা সদস্য ও থানা পুলিশের উপস্থিতিতে নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ে অভিযানের সময় এ ঘটনা ঘটে । ওই সময় অবৈধভাবে নির্মিত ভবন গুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । অভিযানের সময় অবৈধ ভবন মালিক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম উপস্থিত হয়ে শত শত মানুষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ,সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাস এবং সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহার নিকট গত মঙ্গলবারের কর্মকাণ্ড নিয়ে লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ক্ষমা ক্ষমাপ্রার্থনা করলে তাদেরকে রেহাই দেওয়া হয়। ওই সময় এসিল্যান্ডের উপরে হামলাকারী জড়িত ব্যক্তিরাও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষমাপ্রার্থনা করেন । লিজ গ্রহণ ছাড়া অবৈধভাবে দোকান ঘর নির্মাণ ও ছাদ ঢালাই করার ঘটনায় স্থানীয় বসন্তপুর (ভূমি) অফিসের তহশীলদার এবং সহকারী কমিশনারের( ভূমি) নিষেধ অমান্য করে রাতারাতি ছাদ ঢালাই দিয়ে ভবন নির্মাণ করে । উক্ত ভবন অবসরণের জন্য নোটিশ প্রদান করে গত মঙ্গলবার অপসারণ করতে গেলে ভবন মালিক সাইদুল ইসলাম ,সিরাজুল ইসলাম এবং মনিরুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন দিয়ে ভবন অপসারণ কাজে বাধা ছাড়াও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস ও কর্মচারীদের উপর হামলা ও মার পিট করে তাড়িয়ে দেয় । পরে বিষয়টি নিয়ে সাইদুল গং ভাড়াটিয়া অর্ধ শতাধিক নারী-পুরুষ ভাড়া করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে নিয়ে বিক্ষোভ করে উল্টো দোকান লুটপাটের অভিযোগ আনে । উক্ত ঘটনায় সরকারি কাজের বাধা দেওয়ায় মামলার প্রস্তুতির খবর জানতে পেরে রাজনৈতিক, ব্যবসায়ি ও সেনা ক্যাম্পের কর্মকর্তাদের হস্তক্ষেপে গতকাল অবৈধ ভবন অপসারণ করা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা থেকে রেহাই দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com