1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইটনা মিঠামইন অলওয়েদার সড়কের বাইক দূর্ঘটনা নিহত ১ আহত ২

Al Amin
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে
‎আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত ও  রাকিব (২৫) নামে এক জন নিহত  হয়েছেন।
‎আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার,বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র।
‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের  অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওরে ঘুরতে এসে তিন বন্ধু অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায়, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়।
‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসীরা জানান,কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন, অলওয়েদার সড়কে প্রায় পর্যটক রা ঘুরতে আসে।
‎তবে মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী,আরো বলেন যারা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্যে বলেন আপনারা অবশ্যই নিয়ম নিতি মেনে মোটরসাইকেল চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com