1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৯ লাখ টাকার চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
এম এ ওহাবঃ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
৩ এপ্রিল বুধবার  বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসন ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। তিনি বলেন, বর্তমান মিডিয়াবান্ধব প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে বহুমূখী কার্যক্রম পরিচালনা করছেন। সাংবাদিকদের সন্তানদের নিয়মিত বৃত্তিসহ স্বাস্থ্যসেবা প্রদান ও আহত, প্রয়াত,  নিহত সাংবাদিক পরিবারের পাশে রয়েছে সরকার। সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার। অসত্য সংবাদ বর্জন এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট যে লক্ষ্যে আপনাদের এই চেক প্রদান করছে আপনারা সেই লক্ষ্য পূরণ করলেই মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ সফল হবে।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। স্বাগত বক্তা ছিলেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ।বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক জিটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল  রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি  জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সহ সভাপতি আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ,  নির্বাহী সদস্য এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনিস মন্ডলসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ১২ জন গণমাধ্যমকর্মীর মাঝে এই চেক বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com