1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত-১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মডেল থানার জিনজিরা বাদামতলা এলাকায় এ ঘটনা বলে মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান।

নিহত পথচারী ওই যুবকের নাম মোঃ রনি জানালেও তার বিস্তারিত পরিচয় এখন জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনের কোনো সাইনবোর্ড লাগানো নেই। তবে এর নাম সাহেব আলী সিএনজি ফিলিং স্টেশন। এ ঘটনায় মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মো. আসিফ (২৮) নামের ফিলিং স্টেশনের দুই কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আব্দুর রহিম নামের একব্যক্তি বলেন, তাঁরা কয়েকজন বন্ধু ওই ফিলিং স্টেশনের পাশে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ ফিলিং স্টেশন থেকে বিকট শব্দ শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তারপর সেখান থেকে তাঁরা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। এখন তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রনিকে গুরুতর আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি পুলিশ তদন্ত করছে জানিয়ে ওসি মামুন অর রশিদ বলেন, এ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে রাখা হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com