1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর Οδηγός για αρχάριους στα καζίνο: πώς να ξεκινήσετε με ασφάλεια অসুস্থ শিক্ষকের কাছে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী, তুলে দিলেন অবসর ভাতা নদীতে জাল চুরি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান দুপচাঁচিয়া থানা পুলি*শের বিশেষ অভিযানে মাদক মামলায় আসামিসহ বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সখীপুরে চালকের মৃত্যু।

কেরানীগঞ্জে ২ কেজি হিরোইন-সহ গ্রেফতার – ৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে ২কেজি ১০০ গ্রাম হিরোইনসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হচ্ছে মোহাম্মদ হেলাল (৪৫),মোহাম্মদ বিপ্লব (২৩),মোঃ বিল্লাল হোসেন (২২),মোঃ শরিফুল (২০),মোহাম্মদ আলী (২৬) ও মোহাম্মদ হাবিবুর রহমান রানা (৩০)।

কেরানীগঞ্জ মডেল থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীরের নেতৃত্বে এবং মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদের সহযোগিতায় একদল পুলিশ মঙ্গলবার আটিবাজারের ইউসিবি ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় মোহাম্মদ আলী ও মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা নামে দুজনের হাতে থাকা সন্দেহজনক দুইটি আটার প্যাকেট তল্লাশি করলে সেই প্যাকেট দুটির ভিতর ৫০০ পুড়িয়া করে মোট ১০০০টি পুড়িয়া হিরোইন পাওয়া যায়।

তাদের ব্যাপক জিজ্ঞাসা বাদে তারা জানায় যে ঘাটারচরে পৃথক ২টি কারখানায় হিরোইন প্রক্রিয়াজাত করে এভাবে প্যাকেট করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তত্ত্বে আরশিনগর এলাকায় এসডি মহলের ৪র্থ তলায় হিরোইন তৈরীর, প্যাকেজিং ও বাজারজাত করনের একটি কারখানার সন্ধান পাওয়া যায়।

স্থানীয় লোকদের সাথে নিয়ে কারখানার ভিতরে প্রবেশ করে ফয়েল পেপারের ৯৮টি বান্ডিল পাওয়া যায়। যা দিয়ে হিরোইনের পুড়িয়া বানানো হত। এছাড়া বিভিন্ন ব্যান্ডের আটা ময়দা,হলুদ ও গুরামরিচের ১০০০টি খালি প্যাকেট পাওয়া য়ায।এই কারখানা থেকে হিরোইন প্যাকেটিং করার বিভিন্ন ইলেকট্রিক মেশিন পত্র উদ্ধার হয়। পরে তাদের আরো তথ্যের ভিত্তিতে আটবাজার সুজন হাউজিং এর ১০নং রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো একটি কারখানার সন্ধান পাওয়া যায়। এই কারখানা থেকে ১কেজি হিরোইনসহ শরিফুল ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com