1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ শিক্ষকের কাছে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী, তুলে দিলেন অবসর ভাতা নদীতে জাল চুরি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান দুপচাঁচিয়া থানা পুলি*শের বিশেষ অভিযানে মাদক মামলায় আসামিসহ বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সখীপুরে চালকের মৃত্যু। চন্দনাইশে ত্বরিকত সম্মেলন ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত কাজিপুর পৌরসভায় কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

নদীতে জাল চুরি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যমুনা নদীতে জাল চুরির সন্দেহে নুর মোহাম্মদ নামে (৪৫) একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন- গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।

আজ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুরের উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলেন স্থানীয়রা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন অপর দুজন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com