1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আ‘লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি

আনন্দ রায় 
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আ‘লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি।
এছাড়া আ’লীগ থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রাথী ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি আখতারউজ্জামান।তারা সোমববার (২৫ ডিসেম্বর) সকালে তুমলিয়া ধর্মপল্লীতে প্রার্থীদের স্ব-স্ব নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে খ্রীস্টান নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা কেক কেটে ধর্মপল্লীর ফাদার ও খ্রীস্টান নেতৃবৃন্দকে খাইয়ে দেন।
তুমলিয়া ধর্মপল্লী ছাড়াও তারা উপজেলার পাঁচটি ধর্মপল্লীর ফাদার ও খ্রীস্টান নেতৃবৃন্দর সঙ্গে মত বিনিময় করেন ও কেক কাটেন।এ সময় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাইলে এবং আমরা সবাই মিলে বাচঁতে হলে ও দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও সামনে নিয়ে আসতে হবে।’আখতারউজ্জামান বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়।খ্রীস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com