1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠক শেষে খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠক শেষে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। রোববার (১০ ডিসেম্বর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডে আউচপাড়া মামকি মোল্লা স্কুলের হল রুমে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থনে রাত ৮ টায় উঠান বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষে খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেন।
এরপর দুই পক্ষ স্কুলের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি বৃদ্ধি করে। সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উঠান বৈঠকে জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই গ্রুপে মধ্যে মারামারি হয়েছে, তবে জটিল কিছু নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকা ছিনতাই প্রবণ হওয়ায় পুলিশ দায়িত্ব পালন করছে। এই বিষয়ে কেউ এখনো আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com