1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

গৃহবধূ নিখোঁজের দুইদিন পর মিলল মৃতদেহ,স্বামীসহ গ্রেপ্তার ৪

মোঃ ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে
বরগুনার তালতলীতে সুখি আক্তার (২০) নামের তরুণী এক গৃহবধূকে হত্যার দায়ে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত ওই তরুণীর মা ফাতেমা বেগম। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তালতলী থানায় অজ্ঞাত নামা দিয়ে মামলাটি দায়ের হয়েছে বলে  নিশ্চিত করেছেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান।
মামলার ঘটনায় বাদীর সন্দেহ ভাজন হিসেবে তালতলী থানা পুলিশ গতকালই নিহতের স্বামী ও তার শ্বশুর শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনলেও পরবর্তীতে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 বাদী ফাতেমা বেগম তার এজাহারে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করলেও নিহত সুখী আক্তারের স্বামী হাসান সর্দার, শ্বশুর সাইফুল ইসলাম সর্দার, শাশুড়ী ময়না বেগম ও তার ফুফাতো ভাসুর আবদুলের উপর সন্দেহভাজন থাকায় তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায়।
এব্যাপারে তালতলী থানার অফিসার ইনচার্জ বলেন, আজ শনিবার গ্রেপ্তারকৃত আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অধিকতর তদন্তের সার্থে গ্রেফতারকৃত আসামীদেরকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুখি উপজেলার চরপাড়া এলাকার  মোঃ হাসান সরদারের স্ত্রী।
নিহত গৃহবধূ গত ৩১ জানুয়ারি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে সারাদিন কাজ শেষে রাতে নিজ রুমে যায়। এরপর থেকেই তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে পরিবারের অন্য লোকজন আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি ।
নিখোঁজের দুইদিন পরে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহতের শশুর বাড়ি থেকে ২০০ গজ দূরে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com