1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

চৌগাছা মাদ্রাসা শিক্ষকের বাড়ি হতে গরু চুরি থানায় অভিযোগ

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছার কামিল মাদ্রসার শিক্ষক মাওঃ আলা উদ্দিনের তারিনিবাস মহল্লার বাড়িতে রোবাবর দিবাগত রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। বাড়ির প্রাচীর পার হয়ে চোরচক্র ওই বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা গাভী ও তার বাছুর চুরি করে নিয়ে গেছে।

চুরি হওয়া গাভী ও বাছুরের বাজার দর প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ করেছেন।গরু মালিক মাওঃ আলা উদ্দিন জানান, প্রতি দিনের মত রোববার রাতে গরুর খাবার দিয়ে আমরা ঘুমাতে যাই। রাত আনুমানিক দুইটা-আড়াইটার দিকে চোরচক্র বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর হতে গাভী ও তার বাছুরকে নিয়ে বাড়ির পিছনের দিক দিয়ে চলে গেছে। ভোরে উঠে দেখতে পাই গোয়াল ঘর খালি। চুরি হওয়া গাভী ও বাছুরের দাম প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় অভিযোগ করেছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com