1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার ডি এম আবু হানিফ স্টাফ রিপোর্টার টাঙ্গাইল খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) আনন্দঘোন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩ টি পদ সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা মনোনীত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এম আমিনুর রহমান, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল। নির্বাহী সদস্যরা হলেন বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, মেহেদী হাসান শিপলু।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল ও প্রধান শিক্ষক শাহীন মাহবুব। এ সময় উপ¯ি’ত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন, এস আই জাফর, পল্লবী ক্লিনিকের পরিচালক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com