1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার ডি এম আবু হানিফ স্টাফ রিপোর্টার টাঙ্গাইল খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ

জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

মো আরিফুল ইসলাম ইরান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ লিয়াকত আলীর (৬৮) উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মঞ্জিরুল হক সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।গত শনিবার উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় লিয়াকত আলী নামে সাবেক এক তহশিলদার গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় লিয়াকত আলী বাদী হয়ে মঞ্জিরুল হককে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকায় সোহাগ ইসলাম (২৫), মেসবাউর হক (৩৮), শরিফুল হুদা (৪১) ও নূর আমিন (২৯)।মামলার এজহার ও পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জিরুল হক ও লিয়াকত আলীর মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  এই দুই পরিবারের মধ্যে এখনো দশটির বেশি মামলা চলমান রয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় লিয়াকত আলী নিজ বাড়ির প্রধান দরজার সামনে গাছের ডালপালা পড়ে থাকায় সেগুলো পরিষ্কার করছিলেন। এই সময় তার বাড়িতে মেরামতের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। সে সময় হঠাৎ করেই মঞ্জিরুল ও তার পরিবারের সদস্যরা এসে লিয়াকত আলীর কাছে সীমানা প্রাচীর ও বাড়ির প্রধান দরজা পুনঃনির্মাণ করার জন্য রাজমিস্ত্রী এনেছেন কিনা জানতে চান। এরপর দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে লিয়াকত আলীকে একা পেয়ে তার উপর ১২-১৪ জন হামলা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লিয়াকত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে  দেবীগঞ্জ সেনা ক্যাম্পেও বিষয়টি জানানো হয়। পরে এঘটনায় জড়িত সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।এর আগে গত ৫ আগস্ট লিয়াকত আলীর বাড়িতে ভাঙ্গচুর চালিয়ে প্রধান দরজা, বাড়ির একটি ঘরের একাংশ ও সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। সেই ঘটনায়ও দেবীগঞ্জ থানায় মঞ্জিরুল হককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন লিয়াকত আলী।লিয়াকত আলী জানান, শনিবার বাড়ির মেইন গেটের সামনে একটি গর্তে পড়ে থাকা খর পরিস্কার করছিলাম। এসময় মঞ্জিরুল সহ তার পরিবারের লোকজন আমাকে বেধরক মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে কখন করে। আমি তাদের সাথে কোন কিছু নিয়ে কথা বলতে যাইনি। উল্টো তাড়াই আমাকে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আমি জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।তবে এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মঞ্জিরুল হকের মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, এর আগেও অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মঞ্জিরুল হকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com