1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারির শুরু থেকেই ‘অসহযোগ আন্দোলন’ মাঠে থাকবে বিএনপি ও অঙ্গ সংগঠন

মোঃ সাইদুর রহমান খান
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে
যে কোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি। মামলায় জর্জরিত দলটির নেতাকর্মীরা মাঠে না থাকলেও কর্মসূচি চলছে টানা। চলতি মাসের পুরোটা সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখে জানুয়ারির শুরু থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন করতে চায় দলটির হাইকমান্ড। এতে শামিল হবে জামায়াত। মাঠে বাড়বে নেতাকর্মীদের উপস্থিতি। গত কয়েক দিনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যেও বিষয়টি অনেকটা স্পষ্ট।
আন্দোলনের নতুন কৌশলে বিএনপি নির্বাচনের আগে দুটি ধাপে মাঠে নামতে চায়। সেক্ষেত্রে ১৯ ডিসেম্বর থেকে চলতি মাসের বাকি দিনগুলো হরতাল-অবরোধ থাকবে। এর পরের ধাপে নতুন বছরের প্রথম দিন থেকে অসহযোগ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।
জানা যায়, শেষ ধাপের আন্দোলনে বিজয় অর্জনে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে বিএনপির হাইকমান্ড নানামুখী উদ্যোগ নিয়েছে। এতদিন বিএনপির সঙ্গে জামায়াত যুগপৎ আন্দোলনে থাকলেও এখন জামায়াতের সঙ্গে যৌথভাবে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের সঙ্গ নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গেই প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রেখে জোরালো আন্দোলন গড়ে তোলা বিএনপির লক্ষ্য।
দল দুটির হাইকমান্ডের মধ্যে সম্প্রতি একাধিকবার কথা হয়েছে বলেও জানা যায়। সেখানে যৌথভাবে আন্দোলনের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা নেতাদের এবার প্রকাশ্যে মাঠে নামারও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার মাঠে নামার ক্ষেত্রে কোনো নেতার অজুহাত আমলে নেবে না বিএনপির হাইকমান্ড।
সামনে যে কঠোর আন্দোলন গড়ে তুলতে চায় তার ইঙ্গিত মিলছে দলটির জ্যেষ্ঠ নেতাদের সাম্প্রতিক বক্তব্যেও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বলেন, ‘এবার জুজুর ভয় দেখিয়ে এই সরকারের কোনো লাভ হবে না। নির্বাচনের পর সরকার পাঁচদিনও টিকবে কি না কেউ বলতে পারেন? সুতরাং, ২০১৪ সাল আর ২০২৪ সাল কিন্তু এক নয়। জনগণের শক্তির কাছে কামান বা বুলেট কিছুই টেকে না। বিশ্বে এমন অসংখ্য নজির রয়েছে। এবার সরকারের শেষ রক্ষা হবে না। এ সরকারের ওপর জনগণের আস্থা নেই।’
আবার বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জোর করে ক্ষমতায় আসীন সরকারের পতন ঘটানোর যে ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইয়ে সবাই শামিল হোন। আর নির্বাচনে যে প্রহসন হচ্ছে, এ খেলায় দয়া করে কেউ যুক্ত হবেন না। এই ভোট দেওয়ার কোনো অর্থ নেই। আমরা আহ্বান জানাই যে, বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক।’
আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে অতীত অভিজ্ঞতা এবং আগামীর অনিশ্চয়তা নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার পার্শ্ববর্তী একটি উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতা জাগো নিউজকে বলেন, ‘রাজনৈতিক নেতাদের ভাষণ আর বাস্তবতা এক নয়। গত দেড় দশকে সব জায়গায় আওয়ামী লীগ উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী সৃষ্টি করে দলীয়করণের মাধ্যমে নির্বাচনের দিকে হাঁটছে। নির্বাচন ঘিরে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই সশস্ত্র অবস্থায় থাকে। ভোটকেন্দ্র পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে আন্দোলনকারীরা কীভাবে মাঠে নামবে?’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com