1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে হারল্যান স্টোর উদ্বোধন

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে হারল্যান স্টোর উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।শনিবার বেলা সাড়ে ১২টার সময় মির্জাপুর পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় এই শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মানের সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য দেশের সকল জেলা-উপজেলাতে পৌঁছে দিতেই এ হারল্যান স্টোর। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। এছাড়া টাঙ্গাইলের গর্ব প্রয়াত নায়ক মান্না’র প্রশংসা করেন।
অপু বিশ্বাস আরো বলেন, মেয়েদের স্কিন খুবই সেনসেটিভ। নিম্মামানের কসমেটিক ব্যবহারের কারণে ত্বকের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি ক্যান্সারেও আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। ত্বক ও স্বাস্থ্য সুরক্ষায় হারলান-রিমার্কের কসমেটিকস ও প্রসাধনী পণ্য নি:সন্দেহে ব্যবহার করা যায়।
উদ্বোধনের পর মির্জাপুর মুক্তিযোদ্ধা  মঞ্চে অপু বিশ্বাস ও ইমন হারলানের পণ্য সামগ্র্রী নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন।
চিত্রনায়ক ইমন বলেন, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ও ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব আল হাসান দুজনে আজকে ঢাকাতে এই কোম্পানির সাথে চুক্তিতে স্বাক্ষর করবেন। এ সময় উপস্থিত ভক্ত-দর্শকদের সাথে অপু বিশ্বাস ও ইমন সেলফি তোলেন।
মির্জাপুর হারল্যান স্টোরের পরিচালক মো. শাহিন আলম জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এ ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে। থাকছে বিনামূল্যে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com